বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
যশোর রেলগেটের আলোচিত মৃত মৌ হিজড়ার লুটকৃত মালামাল শেষ পর্যন্ত লুটকারীরা ফেরত দিয়েছে। যশোর বিএনপির উদ্যোগে এক শালিস বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়।
রেলগেট পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার ২৭ ডিসেম্বর রাত ৯ টায় শালিস সম্পন্ন হয়েছে। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও নগর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মুল্লুক চানের প্রশংসনীয় উদ্যোগে হিজড়ারা ন্যায় বিচার পেয়েছেন।
মৃত মৌ হিজড়ার লুটকৃত মালামাল মৃত অলি মোহাম্মদের মেয়ে সুদখোর রোজিনা কানের দুল, স্বর্ণের চেন, রুলি, , মৃত গোলামের স্ত্রী ফতে, খোদে বেনাপোল সাদীপুরের শাহজাহানের বৌ খোদে ৭০ হাজার , আফজালের সাবেক বৌ হাসিনা ৭০ হাজার টাকা ফেরত দেবার অঙ্গীকার করেছেন। তবে কিং কঙের সাবেক বৌ সালমা স্বর্ণের রুলি ফেরত দেয়নি বলে জানা যায়।শালিস বৈঠকে প্রধান ছিলেন রফিকুল ইসলাম মুল্লুক চান।
১লা ডিসেম্বর মৌ হিজড়া মৃত্তু বরণ করেন। এরপর উল্লেখিত অভিযুক্তরা তার টাকা ও মালামাল লুট করে। এমনকি লাশ নিতে আসা মৌ হিজড়ার দুই ভাইপোকে লুটকারীরা আটকে রাখে। পরে হিজড়ারা বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের সাথে দেখা করেন। তিনি বিষয়টি দুঃখ প্রকাশ করেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় নগর বিএনপির আহ্বায়ক মুল্লুক চানের কাছে হিজড়াদের পাঠিয়ে দেন।
আরও পড়ুনঃ ঝিকরগাছা আটুলিয়ায় মাদ্রাসা শিক্ষকের কাছে চাঁদা দাবি, না দিলে হত্যার হুমকি
এদিন শালিশে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফউজ্জামান কাঞ্চন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, শাহীন, মৌয়ের বড় ভাই, ভাইঝি ও দুই ভাইপো উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ শালিশে লুটকারীদের ভৎসনা করে বলেন, মৃত মৌ হিজড়ার মালামাল লুট করার ঘটনা সারা দেশে ছড়িয়ে গেছে। এটি চরম নিন্দনীয় ঘটনা।
এদিকে লুটকৃত মালামাল উদ্ধার হওয়ায় যশোরের হিজড়া সম্প্রদায় বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত, রফিকুল ইসলাম মুল্লুক চানসহ সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁদের রাজনৈতিক উন্নতি কামনা করেছেন। একই সাথে হিজড়ারা বিএনপি নেতাদের জন্য দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :