বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ফেনীতে সড়কে কাজের অনিয়মে, বাধা দেওয়ায় এলজিইডি কর্মকর্তাকে মারধর


ফেনী ব্যুরো প্রধান
প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ
ফেনীতে সড়কে কাজের অনিয়মে, বাধা দেওয়ায় এলজিইডি কর্মকর্তাকে মারধর

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে সড়ক পাকাকরণ কাজে বিটুমিন কম দেয়ায় কাজ বন্ধ করায় এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।

বুধবার (২৭ মার্চ) স্থানীয় কেল্লাশাহ সড়কের নিমতলা নামক স্থানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এলজিইডির পক্ষ থেকে ফেনী মডেল থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

এলজিইডি অফিস সূত্র জানিয়েছে, উপজেলার উত্তর শর্শদী এলাকার প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর বাড়ির সামনে থেকে শুরু হয়ে সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ মসজিদের সামনে হয়ে আলকরা ইউনিয়নের ধোপাখিলা এলাকা পর্যন্ত ৯৭০ মিটার রাস্তা পাকাকরণের উদ্যোগ নেয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

আরও পড়ুনঃ সোনাগাজীতে বখাটের চুরিকাঘাতে এতিম যুবক খুন

৮৭ লাখ টাকা ব্যয়ে পাকাকরণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান নয়ন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল আহাদ নয়ন।

কার্যাদেশ অনুযায়ী ২০২৩ সালের ২২ ডিসেম্বর থেকে চলতি বছরের ২১ মার্চের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। গত দুইদিন আগে বিটুমিন দেয়া শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার এলজিইডির সদর উপজেলা সহকারি প্রকৌশলী মাসুদ রানা সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজে অনিয়ম দেখতে পান। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মাসুদ রানা পুনরায় পরিদর্শনে যান।

সেখানে গিয়ে তিনি বিটুমিনের পরিমাণ স্পেসিফিকেশন এর তুলনায় কম দেখতে পান। এই নিম্নমানের স্পেসিফিকেশন বহির্ভূত কাজ সংশোধন করে পুনরায় বিটুমিন মিশ্রণ করতে মৌখিক নির্দেশনা দেন।

এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সোহেল ও শ্রমিকদের মাঝি মোফার নেতৃত্বে শ্রমিকরা উত্তেজিত হন। একপর্যায়ে মাসুদ রানাকে শারিরীক লাঞ্ছিত ছাড়াও কার্যসহকারি বেলাল হোসেন মজুমদার, নৈশপ্রহরী নুরুল আবছার রাজুকে মারধর করেন।

উপজেলা প্রকৌশলী দীপ্ত দাস গুপ্ত জানান, ঘটনাটি এলজিইডির উর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়াও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সহ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, উন্নয়ন কাজে অনিয়মের ব্যাপারে কোন ছাড় নেই। সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ ব্যাপারে কঠোর রয়েছেন। এলজিইডির পক্ষ থেকে কাজ তদারকীতে গিয়ে অনিয়মে বাধা দেয়ায় হামলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে তিনি নির্দেশ দিয়েছেন।

Spread the love
Link Copied !!