বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

পরমাণু ইস্যুতে এবার ৩ শক্তিশালী দেশের সঙ্গে বসছে ইরান


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ২:২২ অপরাহ্ণ
পরমাণু ইস্যুতে এবার ৩ শক্তিশালী দেশের সঙ্গে বসছে ইরান

পরমাণু ইস্যুতে এবার ৩ শক্তিশালী দেশের সঙ্গে বসছে ইরান।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বিধিনিষেধ উপেক্ষা করে ইরান তাদের পরমাণু কার্যকর জোরদার করছে। এমন অভিযোগ এনে সংস্থাটির ৩৫টি দেশের গভর্নর বোর্ড ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার জাতিসংঘে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে। যার নেতৃত্ব ছিলো ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এবার এই তিন দেশের সঙ্গেই বৈঠকে বসতে চায় ইরান।

 

রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই জানিয়েছেন, ‘শুক্রবার ইরান, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের উপপররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।’ যদিও কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটি পরিষ্কার জানাননি তিনি।

পরে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বৈঠকে ফিলিস্তিন ও লেবাননের পাশাপাশি পারমাণবিক বিষয়সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে।’ বাঘাইয়ের এই বৈঠকটিকে সবশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের পার্শ্ব বৈঠকে দেশগুলোর সঙ্গে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে ইরানের এই পদক্ষেপটি এমন সময় নেওয়া হয়েছে যখন তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সমালোচকদের আশংকা কর্মসূচিটির লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি। কিন্তু, তেহরান তা বারবার অস্বীকার করেছে। তাছাড়া সম্প্রতি আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি তেহরান সফর করে এসেছেন। যে কারণে ধারণা করা হচ্ছে সফরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন : মাত্র ৭ রানে অলআউট আন্তর্জাতিক ম্যাচে!

গ্রোসির সফরের সময় ইরান অস্ত্র উৎপাদনের জন্য নির্ধারিত মানের ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধতা সমৃদ্ধ ইউরেনিয়ামের সংবেদনশীল মজুদ সীমাবদ্ধ করার জন্য আইএইএ-এর দাবিতে সম্মত হয়েছে। প্রস্তাবের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে ইরান ঘোষণা করেছে তারা এক রাশ ‘নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজ’ চালু করছে। সেন্ট্রিফিউজগুলি গ্যাসে রূপান্তরিত ইউরেনিয়ামকে অত্যন্ত উচ্চ গতিতে ঘুরিয়ে তার মধ্যে ফিসাইল আইসোটোপ (ইউ-২৩৫)-এর পরিমাণ বৃদ্ধি করে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি রাষ্ট্রীয় মাধ্যমকে বলেন, ‘আমরা বিভিন্ন ধরনের উন্নত মেশিন ব্যবহার করে সমৃদ্ধকরণের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব।’ সেই সঙ্গে ইরান বলেছে, তারা আইএইএ-এর সাথে তাদের ‘প্রযুক্তিগত এবং নিরাপত্তা সহযোগিতা’ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

Spread the love
Link Copied !!