বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
লাইলী বেগম। এক নিবেদিত প্রাণ বিএনপি কর্মী। এজন্য তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। কখনো যশোর কখনো ঢাকা থাকতে হয়েছে। কিন্ত ধানের শিষ প্রতীকের রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্যাগ করেননি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। যশোরের প্রথম পৌর চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকী তার বোন জামাই বা দুলাভাই। বিএনপির ঐ কেন্দ্রীয় দিকপাল নেতার হাত ধরেই লাইলীর রাজনীতিতে হাতে খড়ি। দুলাভাই মৃত্যু বরণ করেছেন বেশ আগেই। কিন্ত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে রয়েছেন, আফসার আহমেদ সিদ্দিকীর স্ত্রী জাহানারা আহমেদ সিদ্দিকী। ছোট বোন লাইলীও আছেন তার সাথে।
বড় বোন জাহানারা আহমেদ সিদ্দিকীর সাথে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎও করেছেন। বুকে আগলে রেখেছেন সেই ছবিটিও।
লাইলী বেগম যশোর শহরের ৫নং ওয়ার্ডের তেতুলতলার বাসিন্দা। তার স্বামী হেলাল শেখও ছিলেন বিএনপি কর্মী। এমনকি এই দম্পত্তির ছেলে শামীম, মোহন ও টিপু বিএনপি কর্মী হিসাবে পরিচিত।
লাইলীর আরেক পরিচয় তিনি পুলিশের কাছ থেকে বিএনপির নেতা কর্মী ছিনিয়ে নেন। আওয়ামীলীগগের বিগত ১৬ বছরে তাকে বার বার একই ভূমিকায় দেখা গেছে। এ জন্য তিনি নিজে খুশি।
আরও পড়ুনঃ বিএনপির উদ্যোগে মৃত মৌ হিজড়ার লুটকৃত মালামাল উদ্ধার
লাইলী বেগমের পিতা আফসার মিয়া। তার মায়ের নাম আছিয়া খাতুন। দুজনেই মৃত্যুবরণ করেছেন। ছোট এক ভাই বাদল মারা গেছে অসুস্থ হয়ে। তবে অন্য দুই ভাই দুলাল ও বাদশা বেঁচে আছেন। এর মধ্যে বাদশা এক সময় যশোর শহরের বিএনপির ডাক সাইটের ক্যাডার ছিলেন। এই ছোট ভাইটিও লাইলীর মতই বড় বোন জাহানারা আহমেদ সিদ্দিকীর সাথে সঙ্গে আছেন।
এই ফাঁকে বলে রাখা ভাল জাহানারা আহমেদ সিদ্দিকী বাংলাদেশ নার্স এসোশিয়েশনের কেন্দ্রীয় সভাপতি। রাজনীতির সাথে সাথে বাড়তি দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে। সংসারের সাথে সাথে ভাই বোন স্বজনদের দেখ ভাল করছেন তিনি। আর বড় বোনের স্নেহ মমতায় দিব্যি আছেন লাইলী বেগম। বিএনপির রাজনীতি করছেন। কখনো যশোর কখনো রাজধানী ঢাকায় রাজনৈতিক সভা সমাবেশ করছেন।
আপনার মতামত লিখুন :