বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায, আজ রোববার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ ৬ জন গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ৩ টার দিকে সিএনজি চালকসহ ৬ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা হলো- নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের সামছু মিয়ার পুত্র সুমন মিয়া (২২), ঘুমঘুমিয়া গ্রামের নলীনি ভা দাশের পুত্র দীপঙ্কর দাস (৪০), গুমগুমিয়া গ্রামের চিত্তরঞ্জন দাসের পুত্র সজল দাশ (৬০), গুনগুমিয়া গ্রামের দীপঙ্কর দাসের পুত্র রাজু দাশ (১০),দীপঙ্কর দাসের সহধর্মিনী পলি রানী দাস (২৮), দীপঙ্কর দাসের পুত্র জয়ন্ত দাস (০৭) কে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আরও পড়ুনঃ বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব
পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনায় এসআই বিজয় দেবনাথের নেতৃত্বে এএসআই সুব্রত দাস সহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসেন।
আহতদের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী বলেন, আমরা আপাতত পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটো রিক্সা জব্দ করা হয়েছে। পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :