বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
মিশরের রাজধানী কায়রো শহরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে তিনি বর্তমানে দেশটির রাজধানী কায়রোতে অবস্থান করছেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।
তিনি বলেন, অধ্যাপক ইউনূস আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।
আরও পড়ুনঃ গাজীপুরে ডাম্প ট্রাকের চাপায় নারী পোশাকশ্রমিক নিহত
এর আগে চলতি বছরের ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর রিৎজ কার্লটন হোটেলে আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
সফরে প্রধান উপদেষ্টা ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনে যোগ দেবেন, যা ডি-৮ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিশরের রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানসহ ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :