বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঠাকুরগাঁওয়ে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ চাষ হচ্ছে


জসীমউদ্দীন ইতি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ চাষ হচ্ছে

ঠাকুরগাঁওয়ে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ চাষ হচ্ছে। চলতি বছরে ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ চাষ শুরু হয়েছে। মাচা পদ্ধতিতে ঝুলন্ত এ তরমুজে ফলন ভালো হওয়ায় ৫ লক্ষ টাকা লাভের আশা করছে ৪ কৃষক। আর চাষ ও ফলন বৃদ্ধিতে সব ধরনের সহায়তা করেছে সরকারের সহযোগী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

মাঠ জুড়ে থোকায় থোকায় ঝুলছে গ্রীষ্মকালীন তরমুজ । বর্তমানে আধুনিক চাষ ব্যবস্থার জনপ্রিয় মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে এই “গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ। অসময়ে উৎপাদন ও সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। মাটি বাহিত বালাই প্রতিরোধী ও সেচ সাশ্রয়ী মালচিং পদ্ধতিতে এ তরমুজ চাষ করায় খরচ কম এবং উৎপাদিত ফসলের গুণগত মানও বৃদ্ধি পেয়েছে। চারা রোপনের ৭০-৮০ দিনের মধ্যেই গাছ থেকে উত্তোলন করা যায় এই তরমুজ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ী গ্রামের চার কৃষক সালাউদ্দিন, আজিমউদ্দিন, লুৎফর ও আসমা ৭ একর জমিতে তরমুজ লাগিয়ে এ বছর ৫ লক্ষ টাকা লাভের আশা করছে।

কৃষক লুৎফর জানান আমরা ইএসডিও’র সহযোগীতায় এই প্রথম ব্লাক বেবি তরমুজ চাষ করেছি । এই তরমুজ সম্পর্কে আগে আমাদের কোন ধারণা ছিলনা। এই চাষাবাদে আমরা মালচিং পদ্ধতি ব্যবহার করেছি পাশাপাশি এখানে কোন রাসায়নিক সার বা কিটনাশক ব্যবহার করা হয়নি। আমরা ব্যবহার করেছি ভার্মি কম্পোষ্ট ও ফোরেমন ফাঁদ। ৭ একর তরমুজ লাগাতে আমাদের খরচ হয়েছে প্রায় ৮-৯ লক্ষ টাকা। আশা করছি আমরা বিক্রি করতে পাড়বো প্রায় ১৪-১৫ লক্ষ টাকায়। যেহেতু এই সময় তরমুজ পাওয়া যায় না তাই এই ব্লাক বেবি তরমুজের প্রচুর চাহিদা বাজারে।

আরেক কৃষক আজিম উদ্দিন বলেন, আমাদের ক্ষেত দেখতে প্রচুর মানুষ আসছে। তারা এই তরমুজ দেখে চাষে আগ্রহী হয়ে উঠছে। এই তরমুজ টি ঝাঙ্গীতে হওয়ায় অত্যন্ত সুস্বাদু হয়। সবচেয়ে বড় ব্যাপার এটি অসময়ের তরমুজ তাই এর প্রচুর চাহিদা। আমরা পরিকল্পনা করছি আগামীবার আরও বড় পরিসরে এই নতুন জাতের তরমুজ আবাদ করবো। ধন্যবাদ জানাই পিকেএসএফ ও ইএসডিওকে।

কৃষক মরিরুল ইসলাম এসেছেন এই তরমুজ ক্ষেত দেখতে। তিনি বলেন আমিও পরিকল্পনা করেছি আগামী বছর থেকে এই তরমুজ লাগাবো। শুধু কৃষক মরিরুল ইসলাম নয় তার মতো অনেক কৃষকই এই ক্ষেত দেখতে ভিড় জামাচ্ছেন।

ইএসডিও’র সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন বাবুল বনিক বলেন, গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ অত্যন্ত লাভ জনক চাষ। আমরা পিকেএসএফের অর্থায়নে ইএসডিও সমন্বিত কৃষি ইউনিট প্রজেক্ট এর আওতায় নতুন জাতের এই তরমুজ ৪ জন কৃষককে ৭ একর জমিতে উৎপাদনের জন্য চারা,সার,মালচিং পেপার সরবরাহ ও প্রশিক্ষণ দেয়াসহ সর্বাত্মক সহযোগিতা করেছি।

আরও পড়ুন: চাপারহাটে পিঁড়িতে বসে চুল-দাঁড়ি কাঁটে না মানুষ

ইএসডিও’র সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মো:মোন্নাফ হোসেন বলেন ,ইএসডিও’র কৃষি ইউনিটের মূল উদ্দেশ্য হলো উদ্যোক্তা সৃষ্টি করে যে কোনো নতুন ফসলের ব্যাপক ভাবে প্রচার করা। কৃষক যেন আর্থিক ভাবে লাভবান হয় সেই লক্ষ্যে কাজ করা।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ইএসডিও কৃষকদের প্রশিক্ষণ ও সার্বিক সহযোগীতা করে উচ্চ মূল্যের এ ফসল আবাদ করার মাধ্যমে কৃষকের অর্থনৈতিক উন্নয়নের জন্য যেমন কাজ করছে প্রকারন্তরে এটা আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করছে। এটি অত্যন্ত লাভজনক ফসল। আমরা আশা করছি জেলায় এ ফসল অতি দ্রুত জনপ্রিয়তা পাবে।

Spread the love
Link Copied !!