বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঠাকুরগাঁওয়ে মসজিদটির বেহাল দশা


জসীমউদ্দীন ইতি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মসজিদটির বেহাল দশা

ঠাকুরগাঁওয়ে মসজিদটির বেহাল দশা। পিপল ডাংগী জামে মসজিদ। বুঝার কোনো উপায় নেই এটি একটি মসজিদ। দূর থেকে
দেখলে মনে হবে কোনো জীর্ণশীর্ণ কুঁড়েঘর। টিন, বাঁশ এর বেড়া দিয়ে ছোট এই ঘরটিতেই নামাজ পড়েন মুসল্লিরা ও মাদ্রাসার এতিম বাচ্চারা।

আধুনিক যুগে এসে এমন মসজিদের দেখা মিলবে। বর্ডারের ১ কিলোমিটার দূরেই ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের পিপল ডাংগী গ্রামে। এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদের বেহাল অবস্থার চিত্র
ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াই।

মসজিদটি দৃষ্টিনন্দন করে তুলতে বিত্তবান ব্যক্তিদের কাছে সংগ্রহ করতে চাচ্ছেন অর্থ। মাদ্রাসার শিক্ষক লুৎফর রহমান বলেন, আধুনিক দৃষ্টিনন্দন মসজিদ কবে যে হবে। মসজিদটি অনেক পুরাতন। এখানে অর্ধশতাধিক পরিবারের মুসল্লিরা নামাজ আদায় করেন তার পাশাপাশি পাশে একটি মাদ্রাসা রয়েছেন এখানে এতিমখানার বাচ্চারাও নামাজ পড়েন । মুসল্লিদের বেশিরভাগই কৃষক ও খেটে-খাওয়া মানুষ।

মসজিদটি প্রতিষ্ঠালগ্ন থেকেই কুঁড়েঘর। সময়ের দাবিতে এবার এ কুঁড়েঘর থেকে একটু আধুনিক পাকা দালান হতে চাই মসজিদটি। সবসময় যাতে মানুষের দৃষ্টি পড়ে তার দিকে। এলাকাবাসীও চান পাকা দালানের হোক মসজিদটি। পাশের গ্রামের স্থানীয় এক যুবক সবুজ বলেন, এই মসজিদটিতে একদিন আমি নামাজ পড়েছিলাম এখানে একটা ফ্যানের ব্যবস্থা নেই, ঠিকমতো কারেন্টের বাতি নেই এমন অবস্থায় মাদ্রাসার বাচ্চা ও এলাকার মুসল্লীরা কিভাবে যে নামাজ পড়েন।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে বিএডিসির কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস

তাই মসজিদ ও মাদ্রাসাটির জন্য এলাকার বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে বা সরকারি কোন অনুদান পেলে এই মসজিদ ও মাদ্রাসাটি এগিয়ে যাবে। এ ব্যাপারে মাদ্রাসা ও মসজিদের সভাপতি রমজান আলী ফোনে বলেন, মসজিদটির পাশাপাশি মাদ্রাসাটিরও সংস্কার খুবই জরুরি।

আধুনিক যুগে এসে এমন জীর্ণশীর্ণ মসজিদ দেখলে ভীষণ খারাপ লাগে। তিনি বলেন, মসজিদটি সংস্কার করে আধুনিকায়ন করতে অনেক অর্থের প্রয়োজন। গ্রামের অধিকাংশ মানুষ খেটে-খাওয়া গরিব। বড় অংকের টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য তাদের নেই।

তাই একটি দৃষ্টিনন্দন আধুনিক মসজিদ তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Spread the love
Link Copied !!