বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

জনগণের হয়ে কাজ করতে চাই : ঠাকুরগাঁও জেলা প্রশাসক


জসীমউদ্দীন ইতি
প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৪, ১:৪৫ অপরাহ্ণ
জনগণের হয়ে কাজ করতে চাই : ঠাকুরগাঁও জেলা প্রশাসক

জনগণের হয়ে কাজ করতে চাই:ঠাকুরগাঁও জেলা প্রশাসক। কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়, জনগণের হয়ে কাজ করতে চান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি জানান, যেহেতু জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আমার বেতন হয়, চাকরিজীবনের শেষ দিন পর্যন্ত তাদের হয়ে কাজ করতে চাই। ছাত্রজনতার অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এ নতুন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আর বলেন, অতীতকে ভুলে গিয়ে নতুন করে ঠাকুরগাঁও জেলাকে ঢেলে সাজানো হবে। জেলাটির যানজট সমস্যা, বাজার সিন্ডিকেট, মুখ থুবড়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফেরানো, মাদক নির্মুল সহ সব ধরনের সরকারি সেবা নিশ্চিত করতে চায় জেলা প্রশাসন। এজন্য সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

এ সময় স্কুল-কলেজ চলাকালীন সময়ে কঠিন বাণিজ্য বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ এর সভাপতিতে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ, আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালমেঘ রমজান আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহহিল বাকী, সাংবাদিক হারুন ওর রশিদ প্রমুখ এতে বক্তব্য দেন।

আরও পড়ুন: রেনু হত্যা মামলায় একজনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

একদিন বিকালে জেলা প্রশাসক ইশরাত ফারজানা চারুল ইউনিয়নের লাহিড়ী বাজারের একটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।

Spread the love
Link Copied !!