বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ, পেল ৭ প্রার্থী। ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ২০ মে বেলা ১১ ঘটিকায় ফেনী জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার অভিষেক দাশ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা তাদের নির্বাচনের প্রচারণার কার্যক্রম শুরু করেছেন।
জানাযায়,ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে যেসকল প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন তারা হলেন,চেয়ারম্যান পদে ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার কাপ ফিরিছ প্রতীক,এ্যাডভোকেট শহিদ উল্লাহ মজুমদার দোয়াত কলম প্রতীক,আব্দুল হালিম আনারস প্রতীক, সাংবাদিক কাজী ফারুক টেলিফোন প্রতীক ও মেহেদী হাছান মুকুট প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী কলস প্রতীক ও নাসিমা আক্তার সেলাই মেশিন প্রতীক পেয়েছেন। ছাগলনাইয়া উপজেলায় মোট ৭ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আরও পড়ুনঃ ফেনীতে বিদেশী মদসহ দুই মাদক কারবারী আটক
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদারের সাথে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভাইস চেয়ারম্যান পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অভিষেক দাশ। ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে আগামী ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :