বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
বাংলাদেশ রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে চার অতিরিক্ত আইজিপিকে ইউনিটগুলোর প্রধান হিসাবে পদায়ন করা হয়েছে। এছাড়া দুই অতিরিক্ত আইজিপিকে পুলিশ অধিদফতরে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ ১ শাখা থেকে সোমবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
রেলওয়ে পুলিশের প্রধান হিসাবে পুলিশ অধিদফতরের দেবদাস ভট্টাচার্য্য, ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম, নৌপুলিশের প্রধান হিসাবে অ্যান্টি টেরোরিজম ইউনিটের মোহা: আবদুল আলীম মাহমুদ এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসাবে হাইওয়ে পুলিশের মো: মাসুদুর রহমান ভুঞা দায়িত্ব পেয়েছেন।
আরও পড়ুন; সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
এছাড়া পুলিশ অধিদফতরের খন্দকার লুৎফুল কবির ও মোঃ তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত আইজিপি হিসাবে পুলিশ অধিদফতরে পদায়ন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :