চৌগাছায় নিরাপত্তাহীন আকলিমার পরিবারের সদস্যরা, পুলিশ সুপারের কাছে অভিযোগ
চৌগাছা চন্দ্রপুর আফরায় নিরাপত্তাহীন আকলিমার পরিবারের সদস্যরা, পুলিশ সুপারের কাছে অভিযোগ। চৌগাছার ফুলসারা ইউনিয়নের চন্দ্রপুর আফরা গ্রামে একটি পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীন।
এক পাশে রাস্তা থাকার পরেও আরেক পাশ দিয়ে ট্রাক ঢোকার রাস্তার জমি জবর করতে চায় লিটন মামুন নজরুল গঙ। বুধবার সকাল ৯টার দিকে উল্লেখিতরা একজন মাদ্রাসার শিক্ষার্থী ওমর ফারুখ (১৭) কে মারধোর করে আহত করেছে। এ বিষয়ে ওই শিক্ষার্থীর মা আকলিমা খাতুন (৩০) পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা বড় ধরণের ক্ষয়ক্ষতির আশংকা করছেন।
চন্দ্রপুর আফরার তরিকুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন অভিযোগে বলেছেন, তার পিতা-মৃত তোফাজ্জেল হোসেন। তারা ৯নং ফুলসারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। একই গ্রামের মঙ্গল হোসেনের দুই ছেলে লিটন হোসেন (৩৫) ও মোঃ মামুন (৪০), মৃত দুদু মিয়ার ছেলে নজরুল ইসলাম নজু (৪৭), মৃত ছমীর উদ্দিনের ছেলে আবু তাহের (৫৫) গঙ তাদের জমির উপর দিয়ে ট্রাক প্রবেশের রাস্তা নির্মাণ করতে চায়। এক পাশ দিয়ে রাস্তা থাকার পরেও এরা জোর পূর্বক জমি জবর দখলে নিয়ে রাস্তা নির্মাণ করতে আগ্রাসী।
বুধবার সকালে উল্লেখিতরা সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন জমিতে থাকা বড় আম, মেহগনি, নারকেল গাছ কাটতে আসে। জমিতে থাকা গাছ কাটাসহ রাস্তা করতে এলে তাতে বাঁধা দিলে আগত সন্ত্রাসীরা আকলিমার ছেলে ওমর ফারুক কে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এ সময় নাতি কে রক্ষায় এগিয়ে আসে আকলিমার মা আনজুমান আরা (৭৫)। সন্ত্রাসীরা এই প্রবীণ নারীকেও খুন করার হুমকি দিয়ে মারপিট করতে জন্য উদ্যত হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
সেখানে লোকজন জড় হতে শুরু করলে আগতরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। তবে তারা যে কোন পন্থায় এই জমি দিয়ে রাস্তা করার অপচেষ্টা চালাচ্ছে যা আশে পাশের অনেকেই জানে। গ্রামবাসী জানায় জমি জবর দখলে অপচেষ্টাকারীরা খুবই ভয়ংকর। এরা বহু মামলার আসামি। তারা সকল অপরাধে র খেলুড়ে। এদের কারণে গ্রামের শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে।
বিষয়টি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহনে ভুক্তভোগী আকলিমা খাতুন পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
Link Copied !!
আপনার মতামত লিখুন :