বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
যশোরের চৌগাছায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হয়েছে বাঙালি জাতির পুরাতন ইতিহাস ও ঐতিহ্য বহনকারী সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জাতীয় সংগীত ও বৈশাখের গানের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
পরে উপজেলা পরিষদ বৈশাখী মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঙালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে অংশ নেন। বৈশাখী মঞ্চে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখের উপর এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক, চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, স্বরুপদাহ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল কদর।
আরও পড়ুনঃ বলরামপুরের তরিকুলের ধাপ্পাবাজ সিন্ডিকেটের ফাঁদে নিঃস্ব রূপদিয়ার শত শত মানুষ
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, শিক্ষা অফিসার মোস্তাফিজ রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, যুব উন্নয়ন অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, এ বি সি ডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সহ উপজেলা বিভিন্ন কলেজের অধ্যক্ষ শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :