ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-সদস্য সচিব মশিউর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই খান মনিরুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে ২০২১ সালের ২৭ মার্চ মতিঝিল থানায় করা মামলায় বৃহস্পতিবার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ১৫ আগস্ট একদিনের রিমান্ড শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আপনার মতামত লিখুন :