বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ
খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’

খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’। ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’—এমন একটি লেখা খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ভেসে ওঠে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে লেখাটি কিছু সময় বিলবোর্ডে থাকে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন রেলস্টেশন অবরোধ করে রাখেন। ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আসলাম হোসেন নামের রেলওয়ের এক অপারেটরকে আটক করে পুলিশ। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে লেখাটি দেখার পরেই স্থানীয় ছাত্র–জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতা–কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসলাম হোসেনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়।

খুলনা রেলওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় ছাত্র–জনতা স্টেশনমাস্টারের কার্যালয়ের সামনে অবরোধ করে রাখেন। পরে তাঁরা আসলাম হোসেনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা ভারত অনুমোদন করে না: বিক্রম মিশ্রি

এ সম্পর্কে আজ রোববার সকালে খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, ডিজিটাল বিলবোর্ড একটি প্রতিষ্ঠানের কাছে তৈরি করতে দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি এখনো রেলের কাছে বিলবোর্ড হস্তান্তর করেনি। সরবরাহকারী প্রতিষ্ঠানটি ওয়াই–ফাইয়ের মাধ্যমে বিলবোর্ডটি নিয়ন্ত্রণ করত। এরই মাঝে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যক্তি আসলাম হোসেন বলেছেন বিলবোর্ড হ্যাক হয়েছে। এ কারণে এমন লেখা উঠে এসেছে।

মাসুদ রানা বলেন, গতকাল রাতেই ঘটনাটি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজ পাকশি থেকে কর্মকর্তারা ঘটনাটি তদন্তের জন্য আসছেন। আটক আসলাম হোসেন এখনো পুলিশ হেফাজতে আছেন।

Spread the love
Link Copied !!