বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ইলন মাস্কের এক্স-এর ৫.২ মিলিয়ন ডলার জরিমানা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ
ইলন মাস্কের এক্স-এর ৫.২ মিলিয়ন ডলার জরিমানা

ইলন মাস্কের এক্স-এর ৫.২ মিলিয়ন ডলার জরিমানা। ভুল তথ্য পরিবেশনের দায়ে ইলন মাস্কের এক্স ব্রাজিলে কয়েক মিলিয়ন ডলার জরিমানা প্রদান করেছে।

ল্যাটিন আমেরিকার বৃহত্তম বাজারে পরিচালনা নিষিদ্ধের নির্দেশদাতা বিচারকের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করতে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা গুনতে হয়। আগস্টে এক্স বন্ধ করার নির্দেশ দাতা সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস।

পূর্বে টুইটার নামে পরিচিত এক্স-কে আদালতের একাধিক আদেশে ৫.২ মিলিয়ন ডলার জরিমানা করে। মোরেস নিশ্চিত করেছেন যে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটি পুরো অর্থ প্রদান করেছে তবে আদালতের আদেশের একাউন্টে না দিয়ে অন্য অ্যাকাউন্টে দিয়েছে। আদালত জরিমানার অর্থ অবিলম্বে নির্ধারিত একাউন্টে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে।

মাস্ক বিভ্রান্তি ছড়ানোর জন্য অভিযুক্ত কয়েক ডজন ডানপন্থীর অ্যাকাউন্ট অপসারণ করতে অস্বীকার এবং আদেশ অনুসারে দেশে একজন নতুন আইনি প্রতিনিধির নাম দিতে ব্যর্থ হওয়ার পরে ৩১ আগস্ট মোরেস এক্স বন্ধের আদেশ দেন।

আরও পড়ুন: আমদানি বেশি হওয়ার পরও বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম

মোরেসের বন্ধের আদেশের আগে ব্রাজিলে এক্স-এর ব্যবহারকারী ছিল ২২ মিলিয়ন। তারা আশা করছে জরিমানা প্রদানের মধ্য দিয়ে এটি নিষ্পত্তি হবে। গত সপ্তাহে এক্স জানিয়েছে যে তারা ব্রাজিলে আইনি প্রতিনিধি নিয়োগসহ আদালতের অন্যান্য দাবি মেনে নিয়েছে।

Spread the love
Link Copied !!