বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
ইউক্রেনকে হারিয়ে দীর্ঘ এক যুগ পর ফাইনালে ব্রাজিল। উজবেকিস্তানে ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। এ জয়ে দীর্ঘ এক যুগ পর ফুটসালের ফাইনালে উঠলো সেলেসাওরা।
ফুটসাল টুর্নামেন্টটির সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও ২০১২ সালের পর আর শিরোপা ঘরে তুলতে পারেনি তারা।
বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি। নাটকীয় সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন দিয়েগো। আর একটি গোল আসে আত্মঘাতী থেকে। ইউক্রেনের হয়ে গোল দুটি করেন ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি।
ইউক্রেনের গোলমুখে ব্রাজিল মোট ৫২টি শট নেয়, যার ১৬টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ইউক্রেন নেয় ৫০টি শট, যার ১২টি লক্ষ্যে ছিল। তবে ম্যাচে আত্মঘাতী গোলটিই জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয়।
এবারের আসরে ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে।
আরও পড়ুন: ইউনূস-মোদি বৈঠক হতে পারে নভেম্বরে
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সেখানে তারা মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে সেমিফাইনালে ওঠে। এবার সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে ফাইনালের টিকিট কাটল ব্রাজিল।
আপনার মতামত লিখুন :