ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ’র ফল প্রকাশ। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউতে পাস করেছেন ৬ হাজার ২২৯ জন পরীক্ষার্থী।
গতবাল শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার ফল গতকাল রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বার কাউন্সিল সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত ফলাফল সিট সংস্থাটির ওয়েবসাইটে রয়েছে
বার কাউন্সিলের কর্মকর্তারা জানায়,গতকাল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ১৯৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৪ হাজার ৬৪২ জন।
এর মধ্যে পাস করেছেন ৬ হাজার ২২৯ জন। এছাড়া ৭ জন পরীক্ষার্থীর ফলাফল পুনঃনিরীক্ষার জন্যস্থগিত রাখা হয়েছে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা এখন পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
এমসিকিউ’র পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপের নৈব্যর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে জেলা বার-এ প্র্যাকটিস করতে পারেন।
আরও পড়ুনঃ ফোন সংযোগ পুনরুদ্ধার; জ্বালানি প্রবেশ করেছে গাজায়
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী হিসেবে সনদ পরীক্ষার বিষয়ে সকল সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা দিয়ে থাকে।
আপনার মতামত লিখুন :